অ্যাবাউট

দাশুর ঝুলিতে আপনাকে স্বাগত। 🤗


আজকের দিনে কেউ কম্পিউটার জানেনা বা কম্পিউটারের মাধ্যমে কাজ করতে পারেনা এটা শুনলেই কেমন জানি বোকা বোকা লাগে। কিন্তু হয়কি অনেক সময় আমাদের ইচ্ছা থাকলেও কোনো কম্পিউটার ট্রেনিং সেন্টারে ভর্তি হওয়া আর তারপর সময় বের করে প্রতিদিন ক্লাস করতে পারিনা। অথচ আমাদের কম্পিউটার শেখার ইচ্ছা ও দরকার দুই-ই থেকে যায়। দাশুর তরফ থেকে এই ছোট্ট পরিষেবাটি তাদের জন্য যাদের শেখার ইচ্ছা, দরকার আর বাড়িতে একটা কম্পিউটার বা ল্যাপটপ আছে।


যেহুতু এটা একটা প্রায় কোর্সের মতই, তাই ক্লাস করা খুব জরুরি। 


তবে ক্লাস যখন খুশি, যতক্ষণ খুশি করা যাবে আর ক্লাস করলে তা ক্লাসের মতই করতে হবে অর্থাৎ খুব মন দিয়ে। যদিও খাতা-পেন সঙ্গে লাগবেনা, তবে হাতের কাছে থাকলে দরকারী টিপসগুলি নোট করা যাবে। আর এই কোর্স চলাকালীন কোথাও সম্যসা বা বুঝতে অসুবিধা হলে অবস্যই ইমেল করবেন।